ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এক দশকের মতোই অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থেকেছে শেখ আফিল উদ্দিন এমপি

ads
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার ১৭ মার্চ বিকাল ৩টার সময় শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-১, শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন। 

এসময় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা সরদার অলোক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালেহ্ আহম্মেদ মিন্টু,উপজেলা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু,উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আঃলীগের কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক লতা,সাধারন সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্যনাথ কুন্ডু, উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, সাধারন সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, উলাশী ইউপি চেয়ারম্যান আইনাল হক, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,পুটখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পাকশিয়া ইউপি চেয়ারম্যান হোসেন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোর্য়াদার ও সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বলেন ১৭ মার্চ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। তিনি হ্যামিলনের বাঁশি ওয়ালার মতো বঞ্চিত বাঙালিকে মুক্তির পথ দেখিয়েছেন। 

বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে তিনি বলেন গত এক দশকের মতোই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বৃদ্ধির ধারা অব্যাহত থেকেছে। ফলে দ্রুত অগ্রসরমাণ অর্থনীতি হিসেবে বাংলাদেশের নাম সারা বিশ্বেই আলোচনায় ছিল। অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প নেওয়া এবং চলমান প্রকল্পের অনেকগুলোর অগ্রগতিতে রয়েছে।

তিনি আরও বলেন, মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং উন্নয়নই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রধান লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শিক্ষা, বিদ্যুৎ, অর্থনীতি, কৃষি, শিল্প এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। আগামীতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। দীর্ঘ ২১টি বছর আপনাদের পাশে থেকে এই অঞ্চলের উন্নয়ন করেছি। আমি আপনাদের মতো একজন শ্রমিক কর্মচারী মানুষ। রাষ্ট্রের উন্নয়ন ও রাজস্ব আহরন বাড়ানোর জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন উপলক্ষে কেক কেটে ও বঙ্গবন্ধু সহ  সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়  দরবারে দোয়া করা হয়।
ads
ads
ads

Our Facebook Page